ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত কোন ফেইসবুক আইডি না থাকলেও সম্প্রতি তার নামে বেশ কিছু আইডি লক্ষ্য করা গেছে। সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এসব আইডি খোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।


আইনমন্ত্রীর নামে কোন ফেইসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর নামে বেশ কিছু ভুয়া ফেইসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।


সোমবার (৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। জিডি নং ২২৫ ।

ads
ads
ads

Our Facebook Page

↑